বাংলাদেশ থেকে সৌদিগামী বিমানের ফ্লাইট ৬ জানুয়ারি চালু - The News Lion

বাংলাদেশ থেকে সৌদিগামী বিমানের ফ্লাইট ৬ জানুয়ারি চালু




ঢাকা প্রতিনিধি : সৌদি আরব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ফের শুরু হচ্ছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। ঘোষণা অনুযায়ী আগামী ৬ জানুয়ারি থেকে সৌদির জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট স্বাভাবিক হবে।   রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তরফে এ তথ্য জানানো হয়েছে।  এর আগে গত বছরের ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করেছিলো বিমান।  


তখন জানানো হয়েছিল- করোনার নতুন ধরনের প্রাদূর্ভাবের কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।  বাতিলকৃত ফ্লাইটটের যাত্রীদের আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।এজন্য নির্ধারিত শিডিউল মেনে বিমানের অফিসে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.